মেয়ের লাঠির আঘাতে মায়ের মৃত্যু!

আপডেট: October 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সুনামগঞ্জের তাহিরপুরে মেয়ের লাঠিরর আঘাতে গুল জাহান বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সোমবার বেলা তিনটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।গুল জাহান উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের আমতৈল দক্ষিণ পাড়ার কুড়ের পাড়ের আক্তার মিয়ার স্ত্রী।

সোমবার রাতে নিহত গুল জাহান বেগমের  স্বামী জানান, রোববার এশা নামাজের আগে রাতের খাবার খাওয়ার জন্য চতুর্থ মেয়ে খোদেজা বেগম (২৪) মা গুল জাহান বেগমকে ডেকে নিয়ে আসেন। এ সময় ছোট মেয়ে সাদেকা বেগম ও খোদেজা বেগমকে খাবার খেতে দিয়ে গুল জাহান বেগম নিজেও খাবার খেতে বসেন। এ সময় কোনো কারণে মায়ের সঙ্গে খোদেজার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার মাকে কাঠের লাঠি দিয়ে আঘাত করে। এতে গুল জাহান গুরুতর আহত হন।

তাকে ওই দিন রাতেই চিকিৎসার জন্য সিলেট এম এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সোমবার বেলা তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাহিরপুর থানার উওর বড়দল ইউনিয়নের বিট অফিসার এসআই শাহাদাত হোসেন সোমবার রাতে মেয়ের লাঠি পেটায় ওই মহিলা নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সোমবার রাত পৌনে ১০টা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network