শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

যমুনায় জালে ধরা পড়ল ২ ডলফিন

আপডেট: October 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীতে জেলেদের জালে গত দুই দিনে দুটি ডলফিন ধরা পড়েছে। তবে মৎস্য বিভাগের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রনি সাহা।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া নদীর ঘাটে একটি ডলফিন দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে নিতে দেখা যায় দুইজন ব্যক্তিকে। তারা জানান, নদীতে মাছ ধরার সময় তাদের জালে ডলফিনটি ধরা পড়েছে। তারা এটি বিক্রি করবেন।

এর আগের দিন সোমবার একই উপজেলার চরকাটারি বোর্ডঘর এলাকায় যমুনা নদী থেকে আরও একটি ডলফিন জেলেদের জালে ধরা পড়ে। ওই এলাকার মানিকগঞ্জ-১৮০০ (ব্যাকআপ) নামের একটি ফেসবুক গ্রুপে ডলফিনের ছবি পোস্ট করা হয়।

 

এ বিষয়ে দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রনি সাহা জানান, জেলেদের জালে দুটি ডলফিন ধরা পড়ার বিষয়টি তার জানা নেই। তবে জেলেদেরে বেড় জালে এ ধরনের ডলফিন ধরা পড়ার সম্ভাবনা আছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network