শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

যমুনায় ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট: July 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গত কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের কাছে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে (হার্ড পয়েন্টে) ৪৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদৎ সীমার ১ দশমিক ৪১ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে গত ৬ দিন যাবৎ যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্ন এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে দেখা দিয়েছে ভাঙন। ইতিমধ্যেই জেলার সদর, চৌহালী, শাহজাদপুর ও কাজিপুর উপজেলার নদীর তীরবর্তী অঞ্চল সূমহে ব্যাপক ভাঙন শুরু হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে গত কয়েক দিন ধরেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী কয়েকদিন যদি পানি এভাবেই বৃদ্ধি পেতে থাকে তাহলে সিরাজগঞ্জ পয়েন্টে পানি বিপদৎসীমা অতিক্রম করতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network