শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীতে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

আপডেট: July 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজধানীর ৭৫টি ওয়ার্ডে দুপুর থেকে একযোগে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আজ বুধবার নগর ভবন সূত্রে এ তথ্য জানিয়েছে।

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন সাংবাদিকদের বলেন, বর্জ্য অপসারণ কার্যক্রম দুপুর ২টা থেকে শুরু হয়েছে। আনুষ্ঠানিক কোনো উদ্বোধনের বিষয় ছিল না। তবে আমরা সকাল ১০টা থেকেই কোরবানির বর্জ্য অপসারণ করা শুরু করেছি।

রাজধানীতে এবার কোরবানির পশু বর্জ্য অপসারণে ঢাকার দুই সিটি কর্পোরেশনের সাড়ে ২১ হাজার কর্মী মাঠে রয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১১ হাজার ৫০৮ জন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় ১০ হাজার কর্মী ঈদের দিন থেকে বর্জ্য অপসারণে নিয়োজিত রয়েছেন।

বর্জ্য অপসারণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং এই কার্যক্রম তদারকির লক্ষ্যে দুই সিটি কর্পোরেশনই একাধিক মনিটরিং টিম গঠন ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে।দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, এই সিটির আওতাধীন এলাকা ও পশুর হাটগুলোর বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিন মাঠ পর্যায়ে তদারকির জন্য ১০টি টিম গঠন ও একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। কোরবানির পশুর হাটের বর্জ্য এবং ঈদের দিন দুপুর ২টা থেকে ২৪ জুলাই দুপুর ২টা পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা ও পশুর হাটগুলোর বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিন মাঠ পর্যায়ে তদারকির জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।কর্পোরেশনের শীতলক্ষ্যা হলে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সচিত্র তদারকি করা হচ্ছে। কর্পোরেশনের আওতাধীন যেকোনো নাগরিক তার নিজ এলাকায় সৃষ্ট বর্জ্য সম্পর্কিত তথ্যাদি প্রেরণ বা পশুর বর্জ্য অপসারণ সম্পর্কিত সমস্যা সুরাহার জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে ফোন করে জানাতে পারবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network