শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ২ কোটি টাকার হেরোইনসহ যুবক আটক

আপডেট: August 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজশাহী নগরীতে প্রায় দুই কোটি টাকা মূল্যের এক কোজি ৯১৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে শুকুর মণ্ডল (২৬) নামে এক যুবককে।

রোববার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকা থেকে ত্রক আটক করে র‌্যাব-৫।

শুকুর মণ্ডল মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার সুবুদ্দি এরাকার সাচ্চু মণ্ডলের ছেলে। এই ঘটনায় পরে নগরীর চন্দ্রিমা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল পদ্মা আবাসিকের লেক এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন ওই যুবক। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। ওই সময় তার কাছে প্লাস্টিকের ছোট ছোট প্যাকেটে ভর্তি ১ কেজি ৯১৫ গ্রাম হেরোইন পাওয়া গেছে।

পরে জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন ওই যুবক। এ ঘটনার রাতেই তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network