শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

রিকশা চুরির অপবাদে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন

আপডেট: October 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রিকশা চুরির অভিযোগে আলমগীর হোসেন (৩০) নামে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার চান্দহর এলাকায় এ ঘটনা ঘটে।

আলমগীর হোসেন জেলার সাটুরিয়া উপজেলার চরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। প্রায় ৫ বছর আগে সদর উপজেলার গড়পাদা চান্দহর গ্রামের ময়ুর আলীর রিকশা ভাড়া নিয়ে চালাতেন আলমগীর হোসেন। হঠাৎ একদিন রিকশাসহ উধাও হন তিনি। দীর্ঘদিনেও তার হদিস
মেলেনি।
শনিবার আলমগীরকে দেখতে পান রিকশার মালিক ময়ুর আলীর দু‘ছেলে। আলমগীর টের পাওয়ার আগেই মালিকের ছেলেরা তাকে ধরে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে ফেলেন। এসময় জড়ো হন আশপাশের লোকজনও।

আলমগীর হোসেনকে চর থাপ্পড়সহ কয়েক দফায় মারপিট করা হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, আলমগীর একজন পেশাদার রিকশা চোর। তার বিরুদ্ধে সাটুরিয়া ও ধামরাই থানায় মামলা রয়েছে। তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন করার ঘটনায় চান্দহর গ্রামের ময়ুর আলীর ছেলে আলী মুদ্দিন ও দানেজ মিয়াকে আটক করে থানায় আনে পুলিশ।এঘটনায় দুইজনকে  আটক করা হলেও স্থানীয় চেয়ারম্যানের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আলমগীর হোসেনের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network