শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

লক্ষ্মীপুরে তাস খেলা কেন্দ্র করে জেলেকে পিটিয়ে হত্যা

আপডেট: October 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: লক্ষ্মীপুরে তাস খেলার জন্য ডেকে নিয়ে পরিকল্পিতভাবে শরীফ বেপারী (৩৫) নামে এক জেলেকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে শরীফকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

শরীফ সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের পশ্চিম চর রমনীমোহন গ্রামের আবদুল বেপারীর ছেলে। নিহত ব্যক্তি মেঘনা নদীতে মাছ শিকার করতেন। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের পিতার অভিযোগ, স্থানীয় নাছির মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, আলমগীর মোল্লা, কাশেম ছৈয়াল ও হযরত আলী মাঝিরা তার ছেলেকে পরিকল্পিতভাবে পিটিয়েছে। তিনি এ হত্যার বিচার চান।

আবদুল বেপারীর ভাষ্যমতে, সোমবার সন্ধ্যায় মজুচৌধুরীরহাট থেকে তার ছেলেকে অভিযুক্তরা তাস খেলার জন্য ডেকে নেয়। ছেলের কাছে ৫০ হাজার টাকা ছিল। ঘটনার সঙ্গে জড়িতরা তার ওই টাকা আত্মসাৎ করার জন্য স্থানীয় সবুজের চায়ের দোকানের সামনে তাকে তাস খেলতে নেয়। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে তারা শরীফকে মারধর করে। এ সময় অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে ভোরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network