১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

লন্ডনের মসজিদে হামলা: খ্রিষ্টান সন্ত্রাসীকে ক্ষমা করে দিলেন মুয়াজ্জিন

আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

হামলাকারীকে ক্ষমা করে দেয়ার কথা বললেন ছুরিকাঘাতের শিকার হওয়া লন্ডন মসজিদের মুয়াজ্জিন রাফাত মাগলাদ।বৃহস্পতিবার আসরের আজানের সময় তার ঘাড়ে ছুরি মেরে হামলা চালায় এক যুবক। এতে আহত হয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

জুমার নামাজের সময় মসজিদে ফিরে এসে তিনি বলেন, হামলাকারীর প্রতি আমার কোনো ঘৃণা নেই। তার জন্য আমার দুঃখ হচ্ছে।হত্যাচেষ্টার অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছে সেই খ্রিষ্টান সন্ত্রাসী। মুসল্লিরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

রাফাত মাগলাদ বলেন, আমার কাছে মনে হয়েছে, কেউ আমাকে ইট দিয়ে আঘাত করেছে। আমি কেবল খেয়াল করলাম, আমার ঘাড় থেকে রক্ত ঝরছে। তারা আমাকে হাসপাতালে নিয়ে যান। সবকিছুই হঠাৎ করে ঘটেছে।

পেছন থেকে তাকে ছুরিকাঘাত করলে তিনি ফ্লোরে পড়ে যান। হামলায় আহত হওয়ার পরেও কেন তিনি এত তাড়াতাড়ি মসজিদে এসেছেন প্রশ্নে বললেন, শুক্রবারে জুমায় অংশ নেয়া তার কাছে খুবই গুরুত্বপূর্ণ কাজ।

তিনি বলেন, ‘যদি আমি জুমায় না থাকতে পারি, তবে বড় কিছু আমি হারিয়ে ফেলবো। মুসলমান হিসেবে এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’তবে এটাকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছে না স্কটল্যান্ড ইয়ার্ড।এদিকে লন্ডনের মেয়র সাদিক খান সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network