শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

শিকলে বাঁধা সেই মানসিক ভারসাম্যহীন মৌসুমীর দায়িত্ব নিলেন ইকবাল হোসেন সবুজ

আপডেট: August 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ গাজীপুর: শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন মৌসুমীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে গাজীপুর-৩ আসনের সাংসদ, মানবিক শ্রীপুরের স্বপ্নদ্রষ্টা ইকবাল হোসেন সবুজ এমপি’র হৃদয় ব্যথা ভারাক্রান্ত হয়।মানবিক হৃদয়ের চারণ কবি ইকবাল হোসেন সবুজের চোখের কোনে নেমে আসে নিরব সজল বরষা। অব্যক্ত বেদণায় লীন হয় তাঁর মানবিক মানস হৃদয়। তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষণ দাসকে নির্দেশ দেন। মৌসুমির বাড়িতে পাঠায়ে মৌসুমীর বাবার হাতে নগদ ৫,০০০ টাকা তুলে দেন চিকিৎসার জন্যে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষণ দাস গণমাধ্যমকে জানান, মৌসুমী শিকলে বাঁধা ভিডিওটি এমপি মহোদয় দেখে আমাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।সেই নির্দেশ পেয়ে তিনি মৌসুমির বাবার হাতে এ অর্থ সহায়তা পৌঁছে দেন এবং খোঁজ খবর নেন। তিনি আরো জানান প্রান্তিক পর্যায়ে থেকে এরকম অসহায় দরিদ্র মানুষের তথ্য পেলে অসহায় মানুষকে সহযোগিতা করতে সুবিধা হয় ।এছাড়াও মানবিক জীবনের স্বপ্নচারি ইকবাল হোসেন সবুজ এমপি শিকলে বাধা মৌসুমীর জন্য কিছু ফল জুস কিনেও পাঠান এবং তিনি তার চিকিৎসার দায়িত্ব নেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network