শিরোনাম
লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

শিমুলিয়ায় ঈদে ঘরমুখো মানুষের ঢল

আপডেট: July 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ফেরি ও লঞ্চে পদ্মা পার হচ্ছেন যাত্রীরা। এছাড়া ঘাটের দুপাড়ে আটকা পড়েছে সহস্রাধিক যান।তবে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটে উভয়মুখী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। বেড়েছে ব্যক্তিগত যানবাহনের চাপ।

শনিবার সকালে শিমুলিয়া ফেরি ঘাটে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।জানা যায়, লঞ্চঘাটে মানুষের অস্বাভাবিক জট।  শিমুলিয়া বন্দর মাঠে সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে। কয়েকটি ট্রাক লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে খান বাড়ি পয়েন্টে। ফেরিতে প্রচণ্ড ভিড়ের কারণে মোটর সাইকেল জট গিয়ে পন্টুনে ঠেকেছে। যাত্রীবাহী যানগুলো পারাপারে প্রাধান্য দেওয়ায় দীর্ঘ হচ্ছে পণ্যবাহী ট্রাকের লাইন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, সকাল থেকে এ রুটে ১৭টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে । ঘাটের দুপাড়ে আটকা পড়েছে সহস্রাধিক যান।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক সাহাদাত হোসেন জানান, এ রুটে মোট ৮৭টি লঞ্চের মধ্যে ৭৮টি লঞ্চ চলাচল করছে। বাকি লঞ্চগুলোর কাগজপত্র ঠিক না থাকায় চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। এছাড়া স্পিডবোট চলাচল নিষেধাজ্ঞা রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network