শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

সিলেটে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা

আপডেট: June 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট এলাকার একটি বাড়ি থেকে গলাকাটা অবস্থায় মা ও ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রাম থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া বাবাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন- হিফজুর রহমানের স্ত্রী আলেমা বেগম, ছেলে মিজানুর রহমান (১১) ও মেয়ে তানিশা রহমান (৫)।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, আজ বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হিফজুর রহমানের বসতঘর থেকে আহত অবস্থায় তাকে ও গলাকাটা অবস্থায় তার স্ত্রী আলেমা, ছেলে মিজান ও মেয়ে তানিশার মরদেহ উদ্ধার করা হয়।আহত হিফজুর রহমানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওসি জানান, মরদেহ‌ সুরতহাল প্রতিবেদনের জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network