২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
সংরক্ষিত এমপি হিসেবে দুর্দিনের বিএনপি নেত্রী ফাতেমা রহমানকে চায় বরিশালবাসী নলছিটিতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার দাফনে অংশ নিলেন ছাত্রলীগ নেতা উজিরপুরে দলিল লেখক সমিতির কমিটি ঘোষণা লাভলু সভাপতি, সবুজ সাধারণ সম্পাদক, সোহাগ সাংগঠনিক সম্পাদক শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো “আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন” বৃত্তিতে শতভাগ সাফল্য অর্জন নাগেশ্বরীর আল-কারীম ক্যাডেট মাদ্রাসা সেচ সংকট ও জলাবদ্ধতায় তালতলীতে চাষাবাদ ব্যাহত দিশেহারা কৃষক বাকেরগঞ্জে সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল টঙ্গীতে ১৮ মাস পর আ.লীগ কার্যালয়ে দলীয় ব্যানার পাথরঘাটায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ

সেচ সংকট ও জলাবদ্ধতায় তালতলীতে চাষাবাদ ব্যাহত দিশেহারা কৃষক

আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

তালতলী (বরগুনা) প্রতিনিধি:: বরগুনার তালতলী উপজেলার ২নং ছোটবগী ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের গোপের খাল পুনঃখননের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সকালে জাকিরতবক ছালেহিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল নেতা ও তিতুমীর কলেজ ছাত্রদল-এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা মোঃ মহিউদ্দিন এবং তালতলী উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিএনপি নেতা মোঃ মাহাতাব মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ফারুক মুসুল্লি, সাবেক ইউপি সদস্য মোঃ কবির হাং, জলিল হাওলাদার, আলমগীর হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত কৃষকরা।

বক্তারা বলেন, মোশাররফ খাঁনের বাড়ি থেকে পূর্বদিকে খাজুরা ব্রিজ হয়ে আব্দুল ওয়াজেদ মিয়ার বাড়ি পর্যন্ত বিস্তৃত গোপের খালটি দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় ভরাট হয়ে গেছে। ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পথ না থাকায় বিস্তীর্ণ কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং আমন ধানসহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে যায়। এতে কৃষকরা প্রতি মৌসুমে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
অন্যদিকে শুকনো মৌসুমে খালে পানি না থাকায় দেখা দেয় তীব্র সেচ সংকট। বোরো ধান, শাকসবজি ও বিভিন্ন রবি ফসল চাষ ব্যাহত হচ্ছে। অনেক কৃষক ব্যক্তিগত পাম্প ও সেচ মেশিন ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যার ফলে উৎপাদন খরচ কয়েকগুণ বেড়ে গেছে। কিন্তু কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় তারা লোকসান গুনছেন।

কৃষকদের অভিযোগ, দীর্ঘদিনের জলাবদ্ধতায় অনেক জমি অনাবাদি হয়ে পড়েছে এবং জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। ফলে আগের মতো ফলন মিলছে না। এতে বহু পরিবার ঋণের বোঝা নিয়ে মানবেতর জীবনযাপন করছে। খালের পানিপ্রবাহ বন্ধ থাকায় স্থানীয় মৎস্য সম্পদও কমে গেছে, খালনির্ভর জেলে পরিবারগুলো আয় হারিয়ে বিপাকে পড়েছে। জলাবদ্ধতার কারণে গ্রামীণ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বসতবাড়িতে পানি ঢুকে দুর্ভোগ বাড়ছে।মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে গোপের খাল পুনঃখননের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network