আপডেট: April 16, 2022
অনলাইন ডেস্ক:: লক্ষ্মীপুরের রামগঞ্জে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. পারভেজ নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত পারভেজ উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর গ্রামের শামছুল হকের ছেলে।
পুলিশ জানায়, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রীকে পারভেজ উত্ত্যক্ত করেন। খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু ইউসুফ ফোর্স নিয়ে বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করেন। পরে পারভেজকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযুক্তকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেন। তাকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

