শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

হাসপাতাল থেকে ১০ দালাল গ্রেপ্তার

আপডেট: June 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার মেট্রোপলিটন ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে রোগীদের দেওয়া কাগজপত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- নগরীর পরশুরাম থানাধীন নিয়ামত কদমতলা এলাকার লাল মিয়ার ছেলে মোরশেদ আলম (২৪), মাহিগঞ্জ থানাধীন তালুক রঘু পাঠানপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে মিজানুর রহমান (৩৫), হাজিরহাট থানাধীন জগদিশপুর এলাকার মৃত আজিবর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (৩২), রংপুর সদর উপজেলার উত্তর খলেয়ার মনোরঞ্জনের ছেলে আপন কুমার (২৩), গঙ্গাচড়ার পূর্ব পাড়া এলাকার বিষ্ণু রায়ের ছেলে উজ্জ্বল রায় (২৪), দিনাজপুরের পার্বতীপুর থানার ধুপাকল ফকিরহাট পাড়ার রফির উদ্দিন শাহ’র ছেলে মাসুদ শাহ (২৭), পঞ্চগড়ের দেবীগঞ্জ থানাধীন খুটামারা এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মাহবুব আলম (৩৪), আটোয়ারী থানাধীন বালিয়া লক্ষিথান এলাকার রমেশ চন্দ্রের ছেলে উত্তম কুমার (২৩), নীলফামারীর জলঢাকার শোলমারী ডাকলিগঞ্জ এলাকার মঈনুল হাসান লিটুর ছেলে রিফাতুল ইসলাম (২১) ও জলঢাকার চেরেঙ্গা এলাকার দীনেশ রায়ের ছেলে কমল রায় (২৩)।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালদের উৎপাত বেড়ে গেছে। হাসপাতালের জরুরি বিভাগ হতে সক্রিয় দালাল চক্রের সদস্যরা চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে ভয়ভীতি ও হুমকি দেখিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য টানাহেচড়া করাকালীন ১০ জন দালালকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন থেকে সাধারণ রোগীদের কাছ থেকে নানা প্রতারণার মাধ্যমে অতিরিক্ত ফি আদায়, হাসপাতালে রোগী পরিবহনের ট্রলি ব্যবহারের জন্য অবৈধভাবে ফি আদায়, অননুমোদিতভাবে হাসপাতালে প্রবেশ করে অবৈধভাবে বিভিন্ন পরীক্ষার নমুনা সংগ্রহের নামে প্রতারণা করাসহ নানা অভিনব কায়দায় প্রতারণা করে সাধারণ রোগীদের নিঃস্ব করে আসছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানায় রংপুর মহানগরী আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দালাল নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network