হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আপডেট: October 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: বগুড়ার আদমদীঘিতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়ার আক্তার হোসেনের ছেলে মামুন হোসেন (৩২) ও তার স্ত্রী শাবানা আক্তার (২৬)। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হয়েছে।

থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিড়ার আদর্শগ্রাম জামে মসজিদ এলাকার বাসিন্দা মামুন নিজ বাড়িতে মাদক রেখে বিক্রি করছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে সেখানে অভিযান চালিয়ে হেরোইন বিক্রিকালে তাকে এবং তার স্ত্রী শাবানাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে হেরোইন উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, শনিবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network