শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

২০০ টাকা ছিঁড়ে ফেলায় বাবাকে খুন করল ছেলে!

আপডেট: September 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মৌলভীবাজারের কমলগঞ্জের কামারছড়া চা বাগানে সিএনজিচালক ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে।জানা গেছে, চা বাগানে সাপ্তাহিক ৯০০ টাকা মজুরি নিয়ে চা শ্রমিক শনিছড়ি রবিদাস (৩৮) বাড়ি ফিরছিলেন। পথে তার মাতাল স্বামী শ্যামলাল রবিদাস (৪৫) তার কাছে কিছু টাকা দাবি করেন। এ সময় শ্যামলাল রবিদাসকে ২০০ টাকা দিলে তিনি আরও টাকা দাবি করেন। টাকা না দেওয়ার কারণে সেই ২০০ টাকা শ্যামলাল ছিঁড়ে ফেলেন।

এ নিয়ে শ্যামলাল ও তার ছেলে নন্দলালের সঙ্গে তর্ক হয়। এক পর্যায়ে নন্দলাল লাঠি দিয়ে তার বাবাকে মাথায় আঘাত করেন। পরে তাকে শমশেরনগর চা বাগানের কেমিলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর নন্দলাল রবিদাস পালিয়ে যান। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network