আপডেট: August 12, 2021
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশন কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত ধীরাশ্রম স্টেশনে লাইনচ্যুত হয়। এর ফলে তিন ঘণ্টা ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব প্রকার ট্রেন চলাচল বন্ধ ছিল।
তিন ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে তিনটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান, ধীরাশ্রম স্টেশনের আগে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেনের কর্মীরা এসে ট্রেনটি লাইন থেকে সরিয়ে নেন। এখন রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

