শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

৩ বিঘা জমিতে গাঁজা চাষ! গাঁজা ক্ষেত ধ্বংস

আপডেট: October 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: প্রায় ৩ বিঘা জমিতে গাঁজা চাষ করা হতো। স্থানীয়দের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে এ চাষ করা হচ্ছিল। এ মাদক বিক্রির টাকায় অস্ত্রসহ সাংগঠনিক বিভিন্ন ব্যয়ে ব্যবহার করা হতো। এমন খবর পেয়ে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে এই গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে।খাগড়াছড়ির মহালছড়িতে এমন ঘটনা ঘটে। এ সময় মায়া কুমার ত্রিপুরা নামে একজনকে আটক করা হয়।

শনিবার সকালে খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর দিদারুল ইসলামের নেতৃত্বে দেবতাপুকুর ঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে এ গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।

মহালছড়ি সেনা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর দিদারুল ইসলাম জানান, পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো দুর্গম এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্যের চাষ করছে। স্থানীয়দের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে এ চাষ করা হচ্ছে। এ মাদক বিক্রির টাকায় অস্ত্রসহ সাংগঠনিক বিভিন্ন ব্যয় করছে সংগঠনগুলো।

আটক মায়া কুমার ত্রিপুরাকে আসামি করে সদর থানায় মামলা দায়েরের কথা জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network