৪৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারী গ্রেফতার

আপডেট: April 17, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: টাঙ্গাইলের মধুপুরে প্রতারণা করে ৪৪ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে র‌্যাব। রোববার (১৭ এপ্রিল) ভোরে উপজেলা গাছাবাড়ী গ্রাম থেকে ৪৪ লাখ ৬৫ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়ার অভিযোগে মনোয়ারা খাতুন নামে ঐ নারীকে আটক করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাবের একটি দল মধুপুর উপজেলার গাছাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ঐ গ্রামের সোহেল রানার স্ত্রী মনোয়ারা খাতুনকে আটক করে। আটককৃত ঐ নারী একটি প্রতিষ্ঠানের দুইটি প্রকল্পের নামে স্থানীয় লোকজনের কাছ থেকে প্রায় ৪৪ লাখ ৬৫ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়।

তিনি স্থানীয় লোকজনকে বলতেন তার প্রকল্পে কেউ যদি ২ লাখ টাকা শেয়ার করেন তাহলে তিনি প্রায় ৫০ লাখ টাকা পাবেন। প্রতারিত ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে ঐ নারীকে আটক করে। তার বিরুদ্ধে মধুপুর থানায় একটি মামলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network