শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ শুরু

আপডেট: September 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ, গাজীপুর: সাড়ে সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এর আগে সকালে টঙ্গী রেল জংশনের অদূরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

বিমানবন্দর রেলস্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ। খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। পরে বিকেল ৫টার দিকে ট্রেনের তিনটি বগি উদ্ধার করা হয়। লাইন মেরামত শেষে সন্ধ্যা ৬টার দিকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক সাদিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা খাইরুল কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network