১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

ভুয়া ফেসবুক পেইজ খুলে প্রতারণা, কঠোর হচ্ছে পুলিশ

আপডেট: এপ্রিল ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ পুলিশের নামে ভুয়া ফেসবুক পেইজ খুলে প্রতারণা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ জাতীয় পুলিশ লেখা পেইজে প্রতারণা করা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে প্রমাণও পেয়েছে পুলিশ সদর দপ্তর। এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ পুলিশের নামে খোলা ফেক পেইজ ও গ্রুপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি -মিডিয়া) সোহেল রানা বলেন, বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক: ww.facebook.com/BangladeshPoliceOfficialPage। এই পেজইটির বাইরে বাংলাদেশ পুলিশের অন্য কোনো ফেসবুক পেইজ নেই। কিন্তু ইদানিং কিছু অসাধু ব্যক্তি/প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশের নাম কিংবা লোগো ব্যবহার করে ‘বাংলাদেশ পুলিশ’ নামে কিংবা বাংলাদেশ পুলিশ নামের কিছু অংশ ব্যবহার করে ফেক পেজ বা গ্রুপ খুলেছেন। অনেকেই ওইসব ফেক পেইজকে বাংলাদেশ পুলিশের আসল পেইজ মনে করে যেমন লাইক-শেয়ার দিচ্ছেন, তেমনি ওইসব পেইজে দেওয়া নানা প্রলোভনে পড়ে বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছেন।

এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করে এআইজি সোহেল রানা বলেন, এ ধরনের কোনো ফেক পেইজ কারও চোখে পড়লে সেই পেইজের লিংক বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের মেসেঞ্জারে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।এমন ফেক পেজ, গ্রুপ ও সাইট খোলা বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। সংশ্লিষ্ট সকলকে এ ধরনের ফেক ও অননুমোদিত পেইজ, গ্রুপ ও সাইট অনতিবিলম্বে বন্ধ করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরো জানান, ইতিমধ্যেই এসব ফেক পেজ, গ্রুপ ও সাইট খুঁজে বের করে সেগুলোর অ্যাডমিনসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network