র্যাব মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করলেন আবদুল্লাহ আল মামুন
আপডেট: April 15, 2020
ফেইসবুক শেয়ার করুন
র্যাব মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করলেন আবদুল্লাহ আল মামুন
আপডেট:
Photo Card
Preview
র্যাব মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করলেন আবদুল্লাহ আল মামুন
অনলাইন ডেস্কঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিআইডি প্রধানের দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন। বুধবার সকালে তিনি উত্তরায় র্যাব সদর দফতরে এই দায়িত্ব গ্রহণ করেন। এ সময় র্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধানের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।
অনলাইন ডেস্কঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিআইডি প্রধানের দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
বুধবার সকালে তিনি উত্তরায় র্যাব সদর দফতরে এই দায়িত্ব গ্রহণ করেন। এ সময় র্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধানের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।