শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর ‎

নৌ কর্মকাণ্ড সচল রাখতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে: নৌপ্রতিমন্ত্রী

আপডেট: April 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্কঃ নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেছেন, খাদ্য ও পণ্য পরিবহন চেইন অব্যাহত রাখার লক্ষ্যে নৌ কর্মকাণ্ড সচল রাখতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে কার্গো ভেসেল মালিক এবং কন্টেইনার শিপ মালিকদের সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, শ্রমিকদের জীবন হুমকির মুখে ফেলা যাবে না, তাদেরকে যথাযথ সুরক্ষা দিয়ে কর্মকাণ্ড সচল রাখা হবে। কার্গো ভেসেলের মালিকরা শ্রমিকদের সুরক্ষার বিষয়টি দেখবেন। আমরা মালিকদের বিষয়গুলো দেখবো। মালিকদের প্রণোদনার বিষয়টি সরকারকে অবহিত করা হবে।
 
বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাজনিত পরিস্থিতিতে কার্গো হ্যান্ডলিং বিষয়ে কার্গো ভেসেল মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব তথ্য জানান।
 
প্রতিমন্ত্রী বলেন, সংকটে দেশের মানুষের সঙ্গে থাকা দেশপ্রেমিকের পরিচয়। কার্গো ভেসেল মালিক, কন্টেইনার শিপ মালিক এবং নৌপুলিশের সহযোগিতায় অভ্যন্তরীণ নৌরুটে পণ্য পরিবহন অব্যাহত থাকবে।
 
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জীবন থেমে থাকবে না। জীবন চলাচলের পদ্ধতির পরিবর্তন করতে হবে। গত এক মাসে আমাদের জীবন পরিচালনায় অনেক পরিবর্তন এসেছে। বর্তমান পরিস্থিতি উপলব্ধি করে চলতে হবে। শ্রমিকদের সুরক্ষা নিয়ে কার্যক্রম চালিয়ে যেতে হবে। শত প্রতিকূলতার মধ্যেও চলতে হবে।
 
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, কার্গো ভেসেল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক জি এম সরওয়ার এবং কন্টেইনার জাহাজ মালিক সমিতির সহ-সভপতি শেখ মাহফুজ হামিদ এবং নৌপলিশের ডিআইজি আতিকুর রহমান।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network