শিরোনাম
বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক

খুলনায় করোনায় মৃত ব্যক্তির ২ শিশু সন্তানও করোনায় আক্রান্ত, ৪০ বাড়ি লকডাউন

আপডেট: April 23, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ খুলনায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া নূর আলম খানের দুই শিশু সন্তানও করোনায় আক্রান্ত হয়েছে। বুধবার তার ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র ফাহিম (১৪) ও মাহিম (৩) এর নমুনা পরীক্ষার পর তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়।

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল আহাদ বলেন, বুধবার খুলনা মেডিকেল কলেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে ২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত নূর আলম খানের দুই ছেলে ফাহিম ও মাহিমের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।

রূপসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আনিসুর রহমান জানান, গত মঙ্গলবার সকালে রূপসা উপজেলার রাজাপুর গ্রামের নূর আলম খান করোনার উপসর্গ নিয়ে মারা যান। কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর জানা যায়, তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এরপর মঙ্গলবার রাতে পরীক্ষার জন্য তার দুই ছেলের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। বুধবার দুপুরে পরীক্ষার ফলাফলে তারা করোনা পজেটিভ হিসাবে শনাক্ত হয়েছে। ওই দুটি শিশু বর্তমানে বাড়িতেই আছে।

ডা. আনিসুর বলেন, নূর আলমের সংস্পর্শে আসা মোট ৬ জনের নমুনা মঙ্গলবার রাতে খুমেকের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে দুজন করোনা পজিটিভ ও  চারজনের ফলাফল নেগেটিভ।

তিনি আরও জানান, বুধবার মৃত নূর আলম খানের স্ত্রীসহ তিনজনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়া মৃত নূর আলম খানের বাড়ির আশপাশের ৪০টি বাড়িও লকডাউন করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network