শিরোনাম
বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী রাজীব হোসেনের মতবিনিময় বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, একজনের লাশ উদ্ধার বাউফলে ব্যবসায়ীকে ‘পুড়িয়ে হত্যার’ হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে অব্যাহতি বাড়ির ছাদে গাঁজা চাষ, গাছসহ যুবক আটক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহীন সিকদারের আলোচনা সভা অনুষ্ঠিত কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময়

সাকিবের ব্যাটের পর নিলামে উঠছে শ্যুটার আসিফের স্বর্ণপদক

আপডেট: April 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ মাত্র ১৫ বছর বয়সেই কমনওয়েলথ গেমসে সোনা জিতে হইচই ফেলে দিয়েছিলেন আসিফ। তাঁর কাছে হেরে গিয়েছিলেন ভারতের নামী শুটার অভিনব বিন্দ্রা। করোনার এই সময়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যে তিনি নিলামে তুলতে চান তাঁর সেই গর্বের সোনার পদটি।

আসিফ তাঁর পাবনার বাড়ি থেকে গণমাধ্যমকে ফোনে  বলেন, ‘করোনার এই সময়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। তাই সিদ্ধান্ত নিয়েছি ২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসের সোনার পদকটি নিলামে তুলব। আশা করি এই উদ্যোগ থেকে অন্তত কিছু মানুষকে সহায়তা করতে পারব। যা এখন খুব দরকার।’

তিনি বলেন, পদকটি নিলামে তুলতে কিভাবে কি করা যায়, সেটির জন্য অভিজ্ঞদের সাহায্য চাইছেন আসিফ। তিনি বলেন, ‘আমি আসলে কিছুই জানি না কিভাবে কী করতে হবে। নিলামের জন্য কি করতে হবে সেটাও বুঝতেছি না । আমার আসলে একটা হেল্প দরকার, যাতে করে আমি আমার স্বর্ণ পদকটা নিলামে তুলতে পারি। আমি আশায় আছি একটু ভালোভাবে যদি নিলামে তোলা যায়, তাহলে হয়ত অর্থের পরিমাণ একটু বেশি পাবে। যেহেতু আমার দেশের মানুষের জন্যই এই উদ্যোগ, দেশের অসহায় মানুষের কাজে লাগলে নিজেকে ধন্য মনে করবো।’

দেশে ক্রিকেট ও ফুটবলের বাইরে এই প্রথম অন্য খেলার কেউ করোনা সহায়তায় নিজেদের প্রিয় কোনো জিনিস নিলাম করার উদ্যোগ নিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network