শিরোনাম
এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর

বাকেরগঞ্জে চেয়ারম্যানপুত্র খুন

আপডেট: April 26, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাগ্নেদের হামলায় মামা আপাং তালুকদার (৩৫) নিহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘূণী গ্রামে তাকে বেদম পিটিয়ে আহত করে ভাগ্নেরা। বেলা ১টার দিকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতারে তার মুত্যু ঘটে। আপং তালুকদার কবাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী হোসেন তালুকদার ওরফে সোনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে সৎ বোনের ছেলে রাজু ও রাসেলের সঙ্গে আপাং তালুকদারের দির্ঘদিন ধরে বিরোধ চলছিলো। সম্প্রতি বিরোধীয় জমিতে রান্নাঘর তোলা নিয়ে আবারও তাদের মধ্যে ঝগড়া হয়। রোববার সকাল ৮টার দিকে আপাং শিয়ালঘুনির নিজ বাড়ি থেকে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথে ভাগ্নে রাসেল ও রাজুসহ অন্যান্যরা আপাংকে কৌশলে ডেকে ঘরে নিয়ে যায়। সেখানে জমির ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আপাংকে শাবল দিয়ে উপর্যপুরি পিটিয়ে আহত করা হয়।

খবর পেয়ে প্রতিবেশীরা আপাংকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরন করলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরন করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রান্না ঘরে চাল দেয়া নিয়ে বিরোধের জেরে এ হত্যকান্ডের ঘটনা ঘটেছে। পুলিশ প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিচ্ছে। এ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ নিয়ে কেউ আসেননি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network