শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৩

আপডেট: April 27, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩৩ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। এ সময়ের মধ্যে জেলায় কোন মৃত্যু নেই।

সোমবার সকাল ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তথ্য জানান তিনি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কারো সুস্থ হওয়ার সংবাদ নেই বলেও জানান তিনি।

জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৩৩ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ২২৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ৭০০ জনের ফলাফলে পজিটিভ এসেছে।
জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৭০০ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৪২ জনের আর সুস্থ হয়েছেন ২৫ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network