শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৪ জন

আপডেট: April 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে মরণঘাতি করোনাভাইরাসে আরো ৮৪ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৪২জন। তবে নতুন করে কারো মৃত্যু হয়নি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ৪২ জন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। সোমবার এই আক্রান্তের সংখ্যা ছিল ৬৫৮ জন এবং মোট মৃত্যু ছিল ৪২।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ২৪২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬০ জনের।
জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩০ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১৮ জন, সদর উপজেলার ৮ জন, রূপগঞ্জ ১ ও আড়াইহাজারের ৩ জন করে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ২৮ জন ও আক্রান্ত ৫০৪ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ১০ জন ও আক্রান্ত ১৮৬ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network