নারায়ণগঞ্জে গোডাউন থেকে যুবলীগ নেতার ১২০০ বস্তা চাল জব্দ

আপডেট: April 30, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি গোডাউন থেকে স্থানীয় যুবলীগ নেতার এক হাজার ২০০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় গোডাউনটি সিলগালা করে দেয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে বন্দরের মদনপুরের কেওঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গোডাউনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

গোডাউনের কর্মচারীরা জানান, গোডাউনটিতে চাল মজুদ করেছেন স্থানীয় যুবলীগ নেতা জাবেদ ভূঁইয়া। তিনি মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার বলেন, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে গোডাউনটিতে অভিযান চালাই। সব মিলিয়ে এক হাজার ২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গোডাউনের লোকজন বলছে, এই চাল তারা ত্রাণ দেয়ার উদ্দেশ্যে মজুদ করেছেন। মালিকের সঙ্গে ফোনে কথা হলে তিনিও একই দাবি করেছেন। আপাতত চালগুলো জব্দ করেছি এবং গোডাউন সিলগালা করে দিয়েছি। সকালে কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে পারলে ভালো, নইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network