কেরানীগঞ্জে ‘বোমা’ বিস্ফোরণে শিশু নিহত, আহত ১১

আপডেট: April 30, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ ঢাকার কেরানীগঞ্জের ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তর পাড়া এলাকার একটি বাড়ির চারতলায় আজ বৃহস্পতিবার ভোরে একটি বিস্ফোরণে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন দুই নারীসহ আরো ১১ জন।বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের প্রায় ২৫টি বাড়ির জানালার গ্লাস ও আসবাবপত্র ভেঙে যায়। এতে এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান বলেন, ‘এটি বোমা বিস্ফোরণ, নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ তা তদন্ত না করে বলা যাবে না।’তিনি জানান, আহতদের মধ্যে এক শিশু মারা গেছে। নারীসহ চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। বিষয়টি তদন্ত করে জানানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network