শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক আটক

আপডেট: May 1, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় মোবারক আলম তানজিল (৩৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের উকিলপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক মোবারক আলম তানজিল ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের উকিলপাড়া এলাকার মৃত মোশাহেদ আলমের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৯ এপ্রিল) সকালে ভোলা শহরের বাংলাস্কুল মোড় এলাকায় লকডাউন চলাকালীন চেক পোস্টে তাকে বিনা ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্রে ত্রুটি থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই দিন বিকেল ৩টা ২৯ মিনিট তিনি তার ব্যবহৃত ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসটি ভাইরাল হলে পুলিশ তাকে আটক করে।

ভোলা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এসআই আবু জাফর বিশ্বাস বাদী হয়ে আটক মোবারক আলম তানজিলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network