শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

পার্বতীপুরে ত্রাণ সামগ্রী পেল ৩শ’ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য

আপডেট: May 10, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

রুকুনুজ্জামান বাবুল: পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি :

করোনা ক্রান্তি লগ্নে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রশাসনের সাথে কাজ করে যাচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। করোনাভীতি উপেক্ষা ও জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন তারা। তাদের সহায়তা প্রদানে এগিয়ে এসেছেন প্রতিষ্ঠানের মহা-পরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।

দিনাজপুরের পার্বতীপুরে আজ শনিবার সকাল ১১টায় উপজেলার ৩শ’ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে মহা-পরিচালকের দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন ফুলকুঁড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী ও উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। এসময় উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার আনসার সদস্যরা নিরাপদ দূরত্ব বজায় রেখে সু-শৃঙ্খলভাবে ত্রাণের প্যাকেট গ্রহণ করেন। ত্রাণের প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১টি সাবান ও ১টি মাস্ক দেয়া হয়।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ডেন্ট ইবনুল হক, পার্বতীপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মমিন উদ্দীন, সাবেক উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রামানিক উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network