শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ছেলের মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু

আপডেট: May 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সিদ্ধিরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে রিমন সাউদ (২৪) নামে ছেলের মৃত্যুর খবর শুনে এক ঘণ্টা পর হার্ট অ্যাটাক করে বাবা হাজী ইয়ার হোসেন (৬০) মৃত্যু কোলে ঢলে পড়লেন।

নাসিক সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ সরদারপাড়া এলাকায় আজ সোমবার সকালে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। এতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। রিমন সাউদের করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় তার নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এখনও রিপোর্ট পায়নি বলে জানিয়েছেন।

রিমন সাউদের চাচাতো ভাই মাসুম সাউদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোর রাত ৩টায় দিকে অসুস্থ বোধ করলে আমার চাচাতো ভাই রিমন সাউদ নিজ বাড়ির ২য় তলা থেকে পায়ে হেটে গাড়িতে উঠে। পরে ঢাকার বিভিন্ন হাসাপাতলে নিয়ে যাই কিন্তু করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকার কারণে কোন হাসপাতালে ভর্তি নেয়নি। অবশেষে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৬টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে ছেলে মৃত্যুার শোক সইতে না পেরে হার্ট অ্যাটাক করেন বাবা হাজী ইয়ার হোসেন। বাবাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
হাজী ইয়ার হোসেন সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ কমিটির সভাপতি ছিলেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network