বরিশালে একই পরিবারের আরও ৪ জন করোনায় আক্রান্ত

আপডেট: May 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সের পর এবার তার পরিবারের চার সদস্যের করোনা শনাক্ত হয়েছে।নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।তিনি জানান, গত ৬ মে হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সের করোনা পজিটিভ হয়। ওই দিনই তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই নার্সের স্বামী, দুই শিশু সন্তান এবং শ্বশুর-শাশুড়ির নমুনা রোববার মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করা হয়। সোমবার তাদের পরিবারের চারজনের রিপোর্ট পজিটিভ এবং এক শিশুর নেগেটিভ রিপোর্ট আসে।নতুন শনাক্ত চারজনের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।বরিশালের জেলা প্রশাসক এসএম অজেয়র রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি অবহিত হওয়ার পর ওই নার্সের বাসা লকডাউন করা হয়েছে।

সোমবার রাত পর্যন্ত শেরেবাংলা মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০ জন। তাদের মধ্যে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৬ জন। চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network