বানারীপাড়ায় বিআইডব্লিউটি’র কর্মকর্তার পরিবারের ওপর হামলা

আপডেট: May 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি/

বরিশালেরবানারীপাড়ায় জমিসংক্রান্ত পূর্ব-বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বরিশাল বিআইডব্লিউটি’র সহকারী পরিচালক রিয়াদ হোসেন টুটুল, তার স্ত্রী, শিশুপুত্র ও বৃদ্ধা মা আহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের ২নং ওয়ার্ডের বাড়িতে টুটুলের ছোট চাচা আকতার হোসেনের নেতৃত্বে এ হামলায় রিয়াদ হোসেন টুটুল গুরুতর জখম হয়।বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা বরিশাল বিআইডব্লিউটি”র সহকারী পরিচালক রিয়াদ হোসেন টুটুল জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তার ছোট চাচা মো.আকতার হোসেনের নেতৃত্বে ৭-৮ জন লোক তার বসত ঘরে প্রবেশ করে প্রথমে তাকে মারধর শুরু করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার স্ত্রী রুবাইদা ইসলাম দোলন (৩৬), শিশু পুত্র জাহিদ হোসেন (১২) ও বৃদ্ধা মা মেহেরুন নেছা বেগমকেও (৬০)মারধর করা হয়।

পরে এ ঘটনায় রিয়াদ হোসেন টুটুলের স্ত্রী রুবাইদা ইসলাম দোলন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দেন।

বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল বলেন লিখিত অভিযোগ পাওয়া গেছে ,এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network