কুমিল্লায় আলু ভর্তি পিকআপে ইয়াবা ফেনসিডিল গাঁজা, দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট: May 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্ক: কুমিল্লায় আলু ভর্তি পিকআপের ভেতর থেকে ৬ হাজার ইয়াবা, দুইশ’ ফেনসিডিল এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র‌্যাব কুমিল্লার অধিনায়ক লে.কর্নেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোরে সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। কাভার্ডভ্যানের ভেতরে লুকিয়ে গাঁজাগুলো পাচার করছিলেন মাদক ব্যবসায়ী মো. ইমরান হোসেন। তাকেও আটক করা হয়েছে। ইমরান চান্দিনা উপজেলার নাটিংগী গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে।এছাড়া একই সময়ে একটি পিকআপের ভেতর আলু পরিবহনের আড়ালে লুকিয়ে পাচারকালে মাদক ব্যবসায়ী মো. রেজা করিমকে আটক করা হয়। রেজাউল পশ্চিম সকদি, চাঁদপুর সদর থানার পশ্চিম সকদি গ্রামের আ. রহমানের ছেলে।

তার কাছ থেকে ২০৭ বোতল ফেনসিডিল ও ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান ও পিকআপ আটক করা হয়েছে।র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি ও সরবরাহ করে আসছেন বলে স্বীকার করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network