গৌরনদীতে সাবেক ইউপি সদস্যের রোষানলে বর্তমান ইউপি সদস্য

আপডেট: May 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক ।। একই নামের দুইজনের ভাতার বই ভুলবশত ভাবে আরেকজনের কাছে থাকার ঘটনায় সাবেক ইউপি সদস্যের রোষানলে পরেছেন বর্তমান  ইউপি সদস্য । ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের ১নংওয়ার্ডে।
ওই গ্রামের মৃত বসু মীরের পুত্র কালাম মীর জানান, তার মা আনোয়ারা বেগম কয়েক বছর যাবত বিধবা ভাতা পেয়ে আসছেন। টাকা উত্তোলনের সময় মাঝে মধ্যে ইউপি সদস্যের সহযোগিতা নিতেন।

কিছু দিন আগে টাকা উত্তোলণ করতে গিয়ে আরেক আনোয়ারার সাথে ভাতা বই বদল হয়ে যায়। যা ইউপি সদস্য ফারুক সরদারের মাধ্যমে ফিরে পেয়েছি সে অনেক সাহায্য করেছে। অথচ বিষয়টি নিয়ে একটি মহল সরিকল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য (শাহাজিরা গ্রাম) ফারুক সরদারকে সমাজে হেয় প্রতিপন্ন করতে উঠেপরে লেগেছে। শাহাজিরা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য ফারুক সরদার জানান, তার গ্রামের আনোয়ারা বেগম নামের একজনের ভাতার বইয়ের সাথে আরেক আনোয়ারা বেগমের ভাতার বই পরিবর্তন হয়ে যায়। এঘটনাকে পূঁজি করে সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান  বাদশা মীর (ফারুকে) বিভিন্ন ধরনের হয়রানি করে আসছে এমনকি বিভিন্ন সময়ে হুমকি দিয়ে বলতো পরিপূর্ণ ভাবে মেম্বারী করতে দিবেনা দেখে নেওয়ার হুমকি দিয়ে অাসছে ।

এমনকি তার (ফারুকের) বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করতে বিধবা আনোয়ারা বেগমের পরিবারকে চাপ প্রয়োগ শুরু করেছে। তিনি আরও জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ স্বীকারে নেমেছে। এবিষয়ে ষড়যন্ত্রকারীরা সফল হবেনা বলেও তিনি উল্লেখ করেন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network