শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

আজিমপুর কবরস্থানে অধ্যাপক আনিসুজ্জামানের দাফন সম্পন্ন

আপডেট: May 15, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্ক: বাবা আবু তাহের মোহাম্মদ মোয়াজ্জেমের কবরে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয় বলে জানান তার ছেলে আনন্দ জামান।
আনন্দ জামান বলেন, শুক্রবার সকাল নয়টায় মারকাজুল ইসলামের স্বেচ্ছাসেবক বাবার মরদেহ গোসল করিয়ে দাফনের জন্য প্রস্তুত করে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় করোনার স্বাস্থ্যবিধি মেনে বেলা পৌনে ১১টায় তার বাবার দাফনের আনুষ্ঠানিকতা শেষ হয় । এর আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। সেখানে ঢাকা জেলা প্রশাসকের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। দাফনের সময় পরিবারের পক্ষে তিনি, চাচা আখতারুজ্জামান এবং ভগ্নিপতি আজিমুল হক উপস্থিত ছিলেন। সকাল সাড়ে নয়টার পর সিএমএইচ থেকে তার বাবার মরদেহ নিয়ে যাওয়া হয় ।
২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন অধ্যাপক আনিসুজ্জামান। সেখানে চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে ৩ মে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (সিসিইউ) স্থানান্তর করেন। কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত ৯ মে অধ্যাপক আনিসুজ্জামানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।গত বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network