১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের কল্পিত অভিযোগ : মানুষের আবেগ নিয়ে ভয়ংকর খেলা বাকেরগঞ্জে শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো “মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ” উজিরপুর মাদ্রাসার জমি দখল নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ বাকেরগঞ্জে সাংবাদিকদের সন্মানে মেয়র প্রার্থী হারুন সিকদারের দোয়া ও ইফতার মাহফিল নুরাবাদ ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট ছিদ্দিক মাতাব্বর জীবননগরে ডিবির অভিযান, নেশাজাতীয় সিরাপ ও মদসহ মানিকপুরের শওকত আটক ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন পিরোজপুরে মসজিদের ইমামের বসতঘরে দুর্বৃত্তদের আগুন বরিশালের পরিচ্ছন্নতাকর্মীরা প্রধানমন্ত্রীর উপহার পেলেন

করোনায় পুলিশে আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়াল

আপডেট: মে ১৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ১৭৫ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে রোববার (১৭ মে) সকাল পর্যন্ত পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৫৫৭-এ।

এর আগে গতকাল শনিবার (১৬ মে) রেকর্ড সংখ্যক ২৪১ জন পুলিশ সদস্যের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। সে হিসাবে ওই দিন পর্যন্ত মোট আক্রান্ত ছিল দুই হাজার ৩৮২ জন।রোববার পুলিশের করোনাভাইরাস কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক হাজার ৯৫ জন সদস্য আছেন। আর আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের সদস্যই বেশি।

ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, করোনাভাইরাসমুক্ত হয়ে ৩৮১ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে রোববারই বিজয়ীর বেশে ঘরে ফিরেছেন ৪৬ পুলিশ সদস্য। তারা সুস্থ হয়ে বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। মারা গেছেন আট জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network