শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

করোনায় মারা গেলেন ওসি রাজু আহমেদ

আপডেট: May 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজু আহমেদ নামে পুলিশের একজন পরিদর্শক (ওসি, নিরস্ত্র) মারা গেছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে কর্মরত ছিলেন। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১৩ জন সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।
রোববার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির উপ মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমিত রাজু আহমেদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। রোববার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি মারা যান।
পুলিশ পরিদর্শক রাজু আহমেদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
মরহুমের মরদেহ পুলিশের উদ্যোগে তার গ্রামের বাড়ি চাঁদপুরে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
অন্যদিকে, এ পুলিশ কর্মকর্তার মৃত্যুতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network