শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

থানার মধ্যে জুয়া খেলার ছবি ভাইরাল, দুই পুলিশ প্রত্যাহার

আপডেট: May 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনার বামনা থানার মধ্যে জুয়া খেলার ছবি ভাইরাল হলে পুলিশের এক কর্মকর্তাসহ দুজনকে প্রত্যাহার করা হয়েছে।প্রত্যাহার হওয়া ওই দুই পুলিশ সদস্য হলেন- বামনা থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হুমায়ুন এবং কনস্টেবল সুমন মাহমুদ।

শনিবার রাতে তাদের প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, এএসআই  হুমায়ুন এবং কনস্টেবল সুমন মাহমুদের থানার মধ্যে জুয়া খেলার দুটি ছবি শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা মো. হুমায়ুন মোবাইল ফোনে বলেন, ‘অস্বীকারের তো কিছু নেই! আমরা অনেক আগে নিজেরা ব্যারাকে দুষ্টামি করেছিলাম। আমাদের নিজেদের ভেতরের একজনে সেই সময়ে গোপনে ছবি তুলে রেখেছিল এবং তা এখন প্রকাশ হয়েছে।’

তাস খেলার এ ঘটনা অনেক আগের জানিয়ে তিনি বলেন, ‘এজন্য আমাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’এদিকে থানার মধ্যে পুলিশ সদস্যদের এমন কাণ্ডের ছবি ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার শুরু হয়েছে।

এ বিষয়ে বামনা উপজেলা নাগরিক কমিটির সভাপতি ওবায়দুল কবীর দুলাল বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যরা এ ঘটনাকে অনেক আগের বলে অবহিত করতে চাইলেও, জুয়া খেলার সময় তাদের পাশে হ্যান্ড সেনিটাইজার দেখে বোঝা যায় ঘটনাটি সাম্প্রতিক।

জানতে চাইলে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এস মাসুদুজ্জামান বলেন, ইতোমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তদন্ত শেষে তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, জুয়া খেলার ছবি প্রকাশিত হওয়া ওই দুই পুলিশ সদস্যকে ইতোমধ্যেই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network