শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফেসবুকে অশালীন ছবি বানিয়ে পোস্ট করতো তারা

আপডেট: June 5, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্কঃ রাজধানীর তেজগাঁও পশ্চিম নাখালপাড়া (লুকাস মোড়) থেকে দুই সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলো- মাসুম আহম্মদ (২৪) ও মো. শাখাওয়াত হাসান ওরফে আহনাফ নিশু (২৩)। তারা ফেসবুকে ‘এডিটিং দেখুন’ গ্রুপের মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদদের নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ফটোশপকৃত ছবি পোস্ট করে তাদেরকে হেয় প্রতিপন্ন করতো।
শুক্রবার দুপুরে র্যাব ২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ও সাত হাজার টাকা উদ্ধার করা হয়।
 
মো. মনিরুজ্জামান বলেন, গ্রেফতাররা তাদের ব্যক্তিগত আইডি ব্যবহার করে ‘এডিটিং দেখুন’ গ্রুপের মাধ্যমে এর অ্যাডমিন ও মডারেটরসহ অন্যান্য সদস্যরা বিভিন্ন সময় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ফটোশপ করে ছবি পোস্ট করার মাধ্যমে তাদেরকে হেয় প্রতিপন্ন করছে। এছাড়াও এর আগে শোবিজ অঙ্গনের বিভিন্ন ব্যক্তিরা এই গ্রুপের বিরুদ্ধে র‌্যাব-২ এর পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন। তার পরিপ্রেক্ষিতে র‌্যাব-২ তেজগাঁও পশ্চিম নাখালপাড়া (লুকাস মোড়) থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় তেজগাঁও থানায় মামলা দায়ের হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network