শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

করোনার উপসর্গ নিয়ে এসআইয়ের মৃত্যু

আপডেট: June 6, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: চার দিন সর্দি ও জ্বরে ভুগে মারা গেছেন সীতাকুন্ড থানার সহকারী পরিদর্শক ইকরামুল ইসলাম (৪৫)। পৌরসদরস্থ উত্তর বাজারের ভাড়া বাসায় শনিবার সকালে মারা যান তিনি।

নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার কাঠালিয়া এলাকায়। করোনা পরীক্ষার জন্য লাশের নমুনা সংগ্রহ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায় সীতাকুন্ড পৌরসভার উত্তর বাজারে ভূইঁয়া টাওয়ার নামের একটি ভবনের ব্যাচেলর বাসায় থাকতেন এসআই ইকরাম। গত ২ জুন থেকে সর্দি-জ্বরে ভুগছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে ওষুধও খাচ্ছিলেন। আজ সকাল ১০টার দিকে একই ফ্ল্যাটের অন্য দুজন তাকে ঘুম থেকে ডাকতে গেলে অচেতন অবস্থায় মুখে ফেনা দেখতে পান।

থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুন্ড মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, চার দিনেও জ্বর না কমাতে আজ করোনা পরীক্ষার নমুনা দেওয়ার কথা ছিল এসআই ইকরামের।

সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, নিহতের মুখে ফেনা ছিল। এ কারণে প্রাথমিকভাবে স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি যেহেতু জ্বর ও সর্দিতে  ভুগছিলেন তাই করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network