শিরোনাম

মোহাম্মদ নাসিমের আসন শূন্য ঘোষণা

আপডেট: June 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদ্য প্রয়াত সদস্য মোহাম্মদ নাসিমের তার সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।

গতকাল বুধবার (১৭ জুন) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান তার আসনটি শূন্য ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার এ বিষয়ে গেজেট প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ৩০ জ্যৈষ্ঠ ১৪২৭/১৩ জুন ২০২০ তারিখ পূর্বাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।উল্লেখ্য, সিরাজগঞ্জ-১ (সদর ও কাজিপুর) আসনের এমপি মোহাম্মদ নাসিম ১৩ জুন সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এতে তার আসনটি শূন্য হয়ে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network