শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

শিক্ষামন্ত্রীর নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি

আপডেট: June 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে ফেসবুকে ভুয়া আইডি ও গ্রুপ খোলার অভিযোগ পাওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রবিবার  শিক্ষামন্ত্রীর পক্ষে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেন স্থানীয় পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। জিডিতে তিনটি ফেসবুক আইডি, পাঁচটি ফেসবুক পেজ এবং তিনটি ফেসবুক গ্রুপের লিংক দেওয়া হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে অজ্ঞাত ব্যক্তিরা ফেইসবুক আইডি-পেজ-গ্রুপ করে মিথ্যা প্রচারণা এবং নানা রকম বিভ্রান্তিকর পোস্ট দিয়ে যাচ্ছে। যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

জিডিকারী রতন কুমার মজুমদার বলেন, ‘শিক্ষামন্ত্রী চাঁদপুরের গর্ব। তিনি একজন ভালো মানুষ। তার নামে ফেসবুকে ভুয়া আইডি, পেজ, গ্রুপ খুলে নানা ধরনের অপপ্রচার হবে—এটি তো হতে পারে না। একজন শিক্ষক হিসেবে এ ঘটনায় আমি ব্যথিত। তাই জিডি করেছি।’

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বলেন, ‘থানায় একটি জিডি হয়েছে। এখন আমরা আইনগত ব্যবস্থা নেবো।’ তিনি বলেন, ‘আমরা আদালত থেকে অনুমতি নিয়ে আইসিটি ও বিটিআরসিতে পাঠাবো।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network