১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ১ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম

শুটিংয়ে ফিরছেন মোশাররফ করিম!

আপডেট: জুন ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
স্বাস্থ্যবিধি মেনে নাটকের শুটিং শুরুর অনুমতি দেয়ার পর অনেক অভিনয়শিল্পীই শুটিংয়ে অংশ নিচ্ছেন। কিন্তু অভিনেতা মোশাররফ করিম নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে সহসাই অভিনয়ে ফিরবেন না, এমন কথা গণমাধ্যমে বলে আসছেন। অথচ গোপনে নাটকের শুটিং করেছেন তিনি। শিগগিরই আরো একটি নাটকের শুটিং করবেন বলেও জানা গেছে।
জানা গেছে, গত ১৪ থেকে ১৮ মার্চ পর্যন্ত একটি খণ্ড নাটকের শুটিং করেছেন এ অভিনেতা। একটি বিদেশি গল্প অবলম্বনে ‘উইশ’ নামের এ নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেন রায়হান খান। এতে আরো অভিনয় করেন তারিক আনাম খান, রুলিন রহমান, রোবেনা রেজা জুঁইসহ অনেকে। এটি মোশাররফ করিমের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হয়েছে।
 
এ নাটক প্রসঙ্গে মোশাররফ করিমের কথা বলতে চাননি। পরিচালক রায়হান খান বলেন, আমরা চার দিন এ নাটকের শুটিং করেছি। বাইরের কয়েকটি লোকেশনের পাশাপাশি মোশাররফ করিমের নিজের বাড়িতেও শুটিং করেছি। এটি অনলাইনে প্রচার হতে পারে; কিন্তু এখনো চূড়ান্ত নয়।
 
এদিকে আরো জানা গেছে, দীপ্ত টিভির জন্য ‘গিরগিটি’ নামের একটি সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক নির্মিত হবে। এটিও পরিচালনা করবেন রায়হান খান। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে মোশাররফ করিমকে দেখা যাবে। শিগগিরই এই নাটকের নির্মাণ কাজ শুরু হবে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network