শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

হলি আর্টজান হামলার চার বছর আজ

আপডেট: July 1, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: বিচারিক আদালতের রায়ের পর সাত মাস গেলেও তৈরি হয়নি পেপারবুক। ফলে থমকে আছে আলোচিত হলি আর্টজান মামলার আপিল শুনানি।  রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন এখন আরেক সমস্যা করোনা।  পরিস্থিতি স্বাভাবিক হলে অগ্রাধিকার ভিত্তিতে মামলার শুনানির চেষ্টা করা হবে।

২০১৬ সালের ১লা জুলাই রাত ৮টা। ঢাকার গুলশানের অভিজাত রেস্তোরায়  জঙ্গি হামলা- জিম্মি- দেশি বিদেশি নাগরিকদের হত্যা। ১২ ঘণ্টার কমান্ডো অভিযান। রক্তাক্ত জিম্মি সংকটের অবসান।  নিহত হয় ৫ জঙ্গিও।

গেলো বছরের ২৭ নভেম্বর হলি আর্টিজান হামলায় মামলায়  নব্য জেএমবির সাত সদস্যের ফাঁসির রায় দেয় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।  একজনে খালাস দেয়া হয়। হামলায় জড়িত মোট ২১ জনের মধ্যে ১৩ জনই আইনশৃংখলাবাহিনীর বিভিন্ন অভিযানে নিহত হয়েছেন। পরে  সাত মাসেও উচ্চ আদালতে শুরু হয়নি বিচার কাজ। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলছেন, করোনার কারনে মামলাটি দ্রুত শুনানির উদ্যোগ নেয়া যায়নি। তিনি বলেন, আমরা আগেই পদক্ষেপ নিতাম যদি করোনা মহামারির দুর্যোগ নেমে না আসতো।মহামারি যখন কেটে যাবে, আদালত যখন স্বাভাবিক হবে তখন অবশ্যই এই মামলা তালিকাভুক্ত করার পদক্ষেপ নিব। যতদ্রুত এই মামলার শুনানি করা যায় সেই চেষ্টা অব্যাহত রাখবো।

এখন ডেথ রেফারেন্স মামলার শুনানির জন্য পেপারবুক তৈরি চলছে সরকারি ছাপাখানা বিজি প্রেসে, বলেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান। তিনি বলেন, এই মামলার পেপারবুকের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে বিজি প্রেসে। লকডাউনের কারণেই আমরা এখনো পাইনি।রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, পেপারবুক তৈরির পর, রাষ্ট্রপক্ষ অগ্রাধিকারভিত্তিতে মামলাটি শুনানির আবেদন করবে। তবে আসামীরা সকলেই জেল আপিল করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network