শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট: July 1, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ি জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই।মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার সিপাহিপাড়া বটতলী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহত সলিম উল্লাহ (৪৫) একই এলাকার গোলাল আহমদের ছেলে।মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) যুগান্তরকে জানান, পার্শ্ববর্তী পাহাড়ি জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি জানান, মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পাহাড়ের পাহাড়ি জমি নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।এ পাহাড়ি জমিতে পানের বরজের ইস্যুতে ওই এলাকার দুই ভাই সলিম উল্লাহ ও নছর উল্লাহর মধ্যে কথা কাটাকাটি হয়।এ কথা কাটাকাটির জের ধরে রাতে এলাকার লোকজনের সামনেই স্থানীয় পুকুরপাড় এলাকায় নছর উল্লাহ তার বড় ভাই সলিম উল্লাহকে পিটিয়ে খুন করে।খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network