শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

ড্রেন থেকে নবজাতক উদ্ধার

আপডেট: July 2, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ড্রেন থেকে এক অজ্ঞাত ছেলে নবজাতক পাওয়া গেছে। রাতে নবজাতক ইউনিট (ইওসি) এর দায়িত্বে থাকা নার্স মিতালী জানায়, ইওসি বিল্ডিং এর ড্রেনের পাশে রাত ২টা ৩০ মিনিটে বাজার নাইট গার্ড কুকুরের চিৎকার চেচামেচির শব্দ শুনে বাচ্চাটিকে দেখতে পায়। তখন বাচ্চাটিকে কুকুরে ঘিরে রেখেছিল।

পরে নবজাতকটিকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সুইপার মিনতি উদ্ধার করে। নবজাতকটিকে ওয়ার্ডে রেখে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। বাচ্চাটিকে কুকুরে আহত করেছে বলে জানায় মিতালী।

এ বিষয়ে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, আমি এখনো পর্যন্ত এ ধরনের কোনো খবর শুনিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network