শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কুয়াকাটা সৈকতে দুইদিন যাবত পড়ে আছে বিরল প্রজাতির মৃত ডলফিন !

আপডেট: July 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

হোসাইন আমির,কুয়াকাটা প্রতিনিধিঃ- কুয়াকাটায় সৈকতে সমুদ্র থেকে ভেসে আসছে বিরল প্রজাতির মৃত ডলপিন মাছ। পৌরসভার ৩ নং ওয়ার্ডে সৈকতে এ ডলপিনটি গত কয়েকদিন আগে মৃত অবস্থায় আসলেও পচে গলে দূর্গন্ধ ছড়াচ্ছে সৈকতে ।অপসরণ বা মাটিতে পুতে রাখার করার কোন উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। অনেকর ধারনা জেলেদের জালে আটকা পরে এ মাছটি মারা গেছে। প্রশ্ন উঠছে নৌ-পুলিশের দ্বায়ীত্ব নিয়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এ প্রায় ৪ থেকে ৫ দিন আগে এই ডলপিন মাছটি সমদ্র থেকে ভেসে আসছে। মাছটি পচে হলুদ বর্ণ হয়ে গেছে। গলায় রসি প্যাচানো। দূর্গন্ধ ছড়াচ্ছে গোটা সৈকত জুরে। হাটতে পারছেনা পর্যটকরা । স্থানীয় ও পর্যটকরা জানান,দৃষ্টি আর্কষণ করা এই ডলপিন মাছটি জেলেদের আটকা পরতে পারে। যার কারণে মাছটি মারা গেছে অথবা কোন রোগে আক্রান্ত হয়েও মারা যেতে পারে। কুয়াকাটা শুভ সংঘ ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জানান, পরিস্কার পরিছন্ন সৈকত চাই আমরা। পৌরসভার পরিছন্ন কর্মী থাকলে তাদের নেই কোন তৎপরতা এটা খুবই দুঃখজনক। নৌ পুলিশ টহলে থাকলেও এ গুলো দেখে না দেখার ভান করছে। এ বিষয় কুয়াকাটার নৌ পুলিশ ফাড়ীর ইনচার্জ মাহমুদ হোসেন মোল্লা জানান আমাদের কেউ জানায়নি আমি এখননি বিষয়টা দেখতেছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network